ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

করোনায় আক্রান্ত ওয়াশিংটন সুন্দর

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৬:০৮:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের তরুণ অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। যে কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২২ বছরের এই ক্রিকেটারের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয় ওয়ানডে সিরিজে তিনি হয়তো খেলতে পারবেন না।

আগামীকাল বুধবার ভারতীয় ওয়ানডে দলের দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দর মুম্বাইয়ে অবস্থান করছেন। তবে দলের বাকিদের সঙ্গে আছেন কি না সেটা নিশ্চিত নয়। শেষ ১০ মাসে ভারতের হয়ে খেলতে নামেননি ওয়াশিংটন। বিজয় হজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলেছেন। তারপর ডাক পান ভারতের ওয়ানডে দলে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বদলে অন্য কারও নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।  লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওয়াশিংটন ছাড়াও দলে স্পিনার হিসাবে আছেন রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। ১৯, ২১ এবং ২৩ জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad