ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

পাঁচ ক্রিকেটার আক্রান্ত; আয়ারল্যান্ড-উইন্ডিজ ওয়ানডে স্থগিত

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৫:০০:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। হানা দিয়েছে ক্রিকেট জগতেও। আয়ারল্যান্ড দলের ৫ ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। আজ ১১ জানুয়ারি মঙ্গলবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগেই তিন আইরিশ ক্রিকেটারের করোনা ধরা পড়েছিল। এরপর দুই বোর্ডের যৌথ বিবৃতিতে জানানো হয় যে, নতুন করে আরও দুই আইরিশ তারকার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আইরিশ দলের পাঁচ ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি দুই ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত। ফলে আইরিশ দলের অবস্থা ভীষণ শোচনীয়। সেই কারণেই দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে।

তবে ম্যাচ বাতিল হলেও সিরিজ বাতিল হয়নি। সূচিতে কিছুটা বদল ঘটিয়ে সিরিজ শেষ করতে আগ্রহী দুই দেশের বোর্ড। এই ঘটনা নতুন নয়। গত বছর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও করোনার জেরে ম্যাচ বাতিল হলেও শেষ পর্যন্ত সিরিজ ভালভাবেই শেষ হয়। এক্ষেত্রেও এমন করারই পরিকল্পনা বোর্ডের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে উইন্ডিজ।

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad