ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

মারকুটে ব্যাটিংয়ে লিটন দাসের সেঞ্চুরি

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৪:২৬:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে একাই লড়ে গেলেন লিটন কুমার দাস। তোলে নিয়েছেন শতকও। শতক হাঁকানোর পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। মাত্র ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৬৯ রান। তাসকিন আহমেদ ৪ ও শরিফুল ইসলাম শূন্য রানে ব্যাট করছেন। ইনিংস পরাজয় এড়াতে আরো ১২৬ রান দরকার টাইগারদের।

এর আগে, দিনের শুরুতে ফলোঅনে পড়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করে। জবাবে বাংলাদেশ অলআউট হয় ১২৬ রানে।

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad