ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

চীনা সংস্থাকে হটিয়ে আইপিএলের টাইটেল স্পন্সর ‘টাটা’!

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৩:২৯:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক :  চীনা সংস্থা ভিভো-কে হটিয়ে আসন্ন ২০২২ সালের আইপিএল আসরের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

মঙ্গলবার সকালে এএনআইকে আইপিএলের চেয়ারম্যান বলেন, ‘চীনা প্রস্তুতকারী সংস্থা ভিভোর পরিবর্তে আগামী বছর অনুষ্ঠিতব্য আইপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ।’ 

এদিন সকালের দিকেই ব্রিজেশ প্যাটেলকে উদ্ধৃত করে এএনআই জানায়, আইপিএল থেকে সরে যেতে চাইছে ভিভো। 

এর আগে গত বছরেই অবশ্য আইপিএলের একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছিল, ‘ভিভো চুক্তি শেষ করতে চায়। সেই বিষয়টি সামনে আসার পরই আমরা টাটাকে টাইটেল স্পন্সর হিসেবে বিবেচনা করছি। ভিভোর সঙ্গে চুক্তির দু’বছর এখনও বাকি আছে। তাই বাকি সময়ের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হবে টাটা।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৩:২৯

▎সর্বশেষ

ad