ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ক্রিকেট আর খেলবেন না ক্রিস মরিস

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৩:১২:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। সব রকমের ক্রিকেট খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে খেলা থেকে অবসর নিলেনও কোচ হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

মঙ্গলবার মরিস তার ইনস্টাগ্রামে লিখেছেন, “সব রকমের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম আজ। একটা ফান রাইড শেষ হলো। আমার এই যাত্রার সঙ্গে যুক্ত সেই সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা ছোট থেকে বড় ভূমিকা গ্রহণ করেছেন। টাইটান দলের কোচ হতে পেরে আমি আনন্দিত।”

মরিস দেশের জার্সিতে ৬৯টি ম্যাচ (৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-২০) খেলেছেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে শেষবার তাকে খেলতে দেখা গেছে। গোটা বিশ্বজুড়ে টি-২০ লিগে খেলেছেন মরিস। গত বছর মরিস আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ টাকায় দলে নিয়েছিল। মরিসই আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার। 

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচের রং বদলে দিতে পারতেন মরিস। ফিটনেস সমস্যাই ৩৪ বছরের ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার থমকে গেল। মরিস দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানের কোচ হচ্ছেন। ইনস্টাগ্রামে মরিসকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। 

 

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৩:১১

▎সর্বশেষ

ad