ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস

অনলাইন গেমে প্রতারকদের ফাঁদ! বাঁচবেন কী ভাবে?

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০১:৫৭:৩২ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়লেও ভিডিও গেম দুনিয়ায় উল্টো ছবি দেখা গিয়েছে। সামাজিক দূরত্বে নিয়মাবলীতে যত কড়াকড়ি হয়েছে ততই ফুলে ফেঁপে উঠেছে দুনিয়া ব্যাপী ভিডিও গেম ইন্ডাস্ট্রি। এই সময় ভার্চুয়াল দুনিয়ায় ঢুকে স্বস্তির স্বাদ খুঁজছেন অনেকেই। আর এই জন্যই গত এক দশকে সবথেকে বেশি ভিডিও গেম বিক্রির রেকর্ড হয়েছে গত বছর।

বেশি মানুষের মধ্যে ভিডিও গেমের জনপ্রিয়তা বাড়তে থাকার কারণেই প্রতারকদের রমরমাও শুরু হয়েছে সেখানে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একদল অসাধু মানুষ। বিভিন্ন অনলাইন গেমে ইন-গেম কারেন্সি ব্যবহারের সুযোগ নিয়ে শুরু হয়েছে প্রতারণা।

এই ধরণের প্রতারণা সম্পর্কে তরুন প্রজন্ম অবগত না হওয়ার কারণে প্রতারকদের কাজ সহজ হচ্ছে। অনলাইন গেমে প্রতারকদের হাত থেকে নিজেকে ও প্রিয়জনদের কীভাবে রক্ষা করবেন? দেখে নিন:

> কোন গেইমের মধ্যে কিছু কেনাকাটার প্রয়োজন হলে সেই গেইমের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। কোন লিঙ্কে ক্লিক করে অনলাইন গেমের কেনাকাটা করবেন না।

> গেইমের অফারের নাম করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে কোন ইমেল অথবা এসএমএস এলে তা অগ্রাহ্য করুন। কোন গেমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ধরনের মেসেজ পাঠানো হয় না।

> অনলাইন গেইমে লগ করার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। এই তথ্য সব সময় ব্যক্তিগত রাখুন।

> অনলাইন গেইম অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডে ছোট ও বড় হাতের অক্ষরের সঙ্গে ব্যবহার করুন সংখ্যা ও চিহ্ন।

> এই সুরক্ষা ফিচার এনেবেল করলে আপনার পাসওয়ার্ড কারও হাতে চলে গেলেও লগ ইনের জন্য বিশেষ কোড প্রয়োজন হবে। ফলে সুরক্ষিত থাকবে আপনার গেমিং অ্যাকাউন্ট।

>আপনার গেমিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাচাইয়ের নামে কোন ইমেল অথবা এসএমএস এলে তা এড়িয়ে চলুন।

> ডেবিট কার্ডের থেকে ক্রেডিট কার্ডে সুরক্ষা বেশি থাকে। এই কারণে কেনাকাটার জন্য ডেবিট কার্ড ব্যবহার না করাই ভালো।

সূত্র:এই সময়

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১:৫৭

▎সর্বশেষ

ad