ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘মুমিনুল, সৌম্য, সাব্বিররা আমার হাতে গড়া’

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৯:২৯:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রায় এক দশক ধরে বাংলাদেশ দলের নির্বাচকের ভূমিকা পালন করছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের আগে অনূর্ধ্ব-১৯ দলের কোচের ভূমিকা পালন করেছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হাত ধরেই জাতীয় দলে একঝাঁক খেলোয়াড় এসেছে। তাদের মধ্যে রয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, আবুল হাসান রাজুর মতো প্রতিভাবানরা। 

নান্নু বলেন, খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে ছিলাম। তখন খেলোয়াড় তৈরি করেছি। দেখুন ২০০৯-১০ সালে আমি অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলাম। সেই ব্যাচের ১৬ জন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। মুমিনুল আমার ব্যাচের খেলোয়াড়। সৌম্য, সাব্বির, বিজয়, রাজু- সবাই আমার হাতে গড়া। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকা পালন করে যাওয়া নান্নু আরও বলেন, কোচিংয়ের সঙ্গে দীর্ঘ সময় আমি কাটিয়েছি। কোচ হিসেবে আমি যখন কাজ করেছি তখনকার পাইপলাইনের সব খেলোয়াড়ই কিন্তু এখন জাতীয় দলে। এখানে একটা তৃপ্তি অবশ্যই আছে।

কোচিং রেখে নির্বাচকের ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিতর্কের মুখোমুখি হওয়া সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, নির্বাচক হয়ে কাজ করা- এটা বিরাট ক্ষেত্র। এখানে একা কোনো কাজ করা যায় না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে হয়, কোচ-অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী এগোতে হয়। আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য যতটুকু কাজ করা দরকার তা আমরা ভালোই করেছি।

 

 

কিউটিভি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৬

▎সর্বশেষ

ad