ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

রাতে মাঠে নামছে পিএসজি

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৪:৫০:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ২০তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি। লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১৪টিতেই জিতেছে তারা, ড্র করেছে ৪টি ম্যাচে। হেরেছে একটি ম্যাচ। অন্যদিকে, লিঁও তাদের ১৮ ম্যাচের ছয়টিতে জিতেছে, সাতটিতে হেরেছে, বাকিটা পাঁচটি ড্র করেছে।

বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার উপরে। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। বিপরীতে অলিম্পিক লিঁও ১৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ২৪ পয়েন্ট। নতুন বছর উদযাপন করতে গিয়ে করোনা বাধিয়েছিলেন লিওনেল মেসি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ২০২২ সালে পিএসজির প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি। তবে করোনা থেকে সেরে উঠে আর্জেন্টিনা থেকে পিএসজিতে ফিরেছেন মেসি। তবে আজ লিঁওর বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না সাতবারের ব্যালন ডি’অরজয়ীর।

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

▎সর্বশেষ

ad