ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

এবার করোনায় আক্রান্ত হলেন ডি মারিয়া

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৯:৩১:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির তারকা ফুটবলার এঞ্জেল ডি মারিয়া এবং ইউলিয়ান ড্রাক্সলার। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। 

এর আগে থেকেই আইসোলেশনে আছেন দলটির ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সার্জিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ।

গত রবিবার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিসহ একসঙ্গে চার খেলোয়াড়ের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পিএসজি।

আগামী রবিবার লিগে পরের ম্যাচে অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে মাওরিসিও পচেত্তিনোর দল। মৌসুমের এমন সময়ে করোনায় আরও দু’জনকে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা।

এর আগে গত ২০২০ সালের শেষদিকেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ডি মারিয়া।  

চলতি মৌসুমে আর্জেন্টিনার ডি মারিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫টি করিয়েছেন। আর জার্মানির ড্রাক্সলার ১৪ ম্যাচে ২টি গোল করেছেন এবং সমানসংখ্যক গোল করিয়েছেন।

লিগ ওয়ানে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

কিউটিভি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩১

▎সর্বশেষ

ad