ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিজেকে বিশ্বসেরা মনে করেন সালাহ

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৪:২৩:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন তিনি। তবে দারুণ পারফর্ম করেও ২০২১ সালে ব্যালন ডিঅর র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করতে নিতে ব্যর্থ হয়েছেন সালাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

গোলডমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার মনে, আমি বিশ্বের সেরা খেলোয়াড়। এটাই আমি নিজেকে সবসময় বলি। আমি বলব না যে আমি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার বা ব্যালন ডিঅর জিততে চাই না। অবশ্যই আমি এসব জিততে চাই।’তিনি আরো বলেন, ‘যদি এসব (পুরস্কার) না জিততে পারি, তাহলেও সমস্যা নাই। আমি যা চাই, সাধারণত তা পাই। আমি জানি, আমি সব কিছু জিতব। আমি চিন্তিত নই।’

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad