ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

দ্বিতীয় দিনে ব্যাটে-বলে টাইগারদের দাপট

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৩:৩৬:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আজ প্রথমে বল হাতে ও পরে ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম  করেছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

২ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের চেয়ে আর ১৫৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে আরো ৮টি উইকেট। সাজঘরে ফিরেছেন ওপেনার শাদমান ইসলাম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। শাদমান ২২ ও শান্ত ৬৪ রানের ইনিংস খেলেন। কিউইদের পক্ষে দুটি উইকেটই শিকার করেছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তোপে আজ ৭০ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। আগের দিন ১২২ রান করে কনওয়ে ও ৫২ রান করে উইল ইয়ং আউট হয়েছিলেন। আজ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেন ২টি উইকেট।

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

▎সর্বশেষ

ad