ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

মমিনুলের বলে আউট! বিশ্বাস হচ্ছে না কনওয়ের!

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ০৫:১৩:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম দিনেই সেঞ্চুরি করে ফেলেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। ২০২২ সালের প্রথম দিনে তিনি ২২৬ বলে ১২২ রান করে আউট হয়েছেন। বছর ও সেঞ্চুরির শেষ দুটি সংখ্যায় কিন্তু দারুণ মিল। বছরের প্রথম দিনে আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেওয়া প্রথম ক্রিকেটারও কনওয়ে। তাঁর দারুণ ইনিংসটির পরিসমাপ্তি ঘটে টাইগার ক্যাপ্টেন মমিনুল হকের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে।

মমিনুল হক মূলত স্পেশালিস্ট ব্যাটার। মাঝেমধ্যে স্পিন বলে হাত ঘোরান। আজও লেগ স্টাম্পের ওপর করা তাঁর নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল। দারুণ খেলতে থাকা কনওয়ে কী মনে করে বলটায় খোঁচা মারেন। সেটা ব্যাটে লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কনওয়ের এমন আউট দেখে অবিশ্বাস্য লাগাই স্বাভাবিক। কনওয়ে নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, একজন পার্টটাইম স্পিনারের বলে তিনি আউট হয়েছেন।

আউট হয়ে ফেরার সময় হতাশায় বারবার মাথা নাড়ছিলেন কনওয়ে। এরপর প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘এটা হতাশার। দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না। তবে এখান থেকেও শেখার আছে।’ উল্লেখ্য,  মাউন্ট মঙ্গানুই টেস্টে ৫ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। এবাদত হোসেনের করা ৮৭.৩ ওভারে টম ব্লান্ডেল আউট হলে আম্পায়ার দিনের খেলার সমাপ্তি টানেন।

 

 

কিউটিভি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

▎সর্বশেষ

ad