ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৩:০৩:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র কি তবে কোপা আমেরিকার চিরস্থায়ী আয়োজক বনে গেল? কাগজে কলমে এই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার। তবে কালেভদ্রে উত্তর আমেরিকায়, আরেকটু স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রেও মাঠে গড়ায়। সেই ‘কালেভদ্রে’ শব্দটা এখন অবশ্য উঠে যাওয়ার যোগাড়। ১২ বছরের ব্যবধানে যদি তৃতীয় বার, আর টানা দ্বিতীয়বারের মতো একটা দেশ আয়োজন করার দায়িত্ব পায়, তাহলে তা না বলে আর উপায় থাকে?

২০২৮ সালের আসর আয়োজনের দৌড়ে ছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতে যায় আয়োজক স্বত্ব। বাণিজ্যিক সম্ভাবনা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত অবকাঠামো এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দেশটির বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও রয়েছে তাদের।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালে কোপা আমেরিকা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। দুই বারই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একবার সফল হয়নি, চিলির কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে রানার্স আপ হয়। ২০২৪ সালের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে আকাশি-সাদারা।

আসছে আসরে খেলবে ১৬টি দল। এর মধ্যে কনমেবলের ১০ সদস্যদেশ সরাসরি অংশ নেবে। বাকি ছয়টি দল আসবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ থেকে। ২০২৭ গোল্ড কাপে পারফরম্যান্সের ভিত্তিতে এই ছয় দল বাছাই করা হবে।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০২

▎সর্বশেষ

ad