ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রমজানের আগে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক অব্যাহতি

Anima Rakhi | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০১:৫৩:১৮ পিএম

ডেস্ক নিউজ : আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে এসব ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে ফলটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

এ ছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। এর ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে শুল্কের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফল আমদানি সহজ হবে এবং বাজারে সরবরাহ বাড়বে। এতে ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। 

জনস্বার্থে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৫১

▎সর্বশেষ

ad