ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মুসিয়ালাকে নিয়ে আর কথা নয়, মাঠে ফিরতে সময় দিতে চান বায়ার্ন সিইও

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ - ০৯:৫৭:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ চোটের ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এবার তার স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় বায়ার্ন মিউনিখ। মুসিয়ালাকে নিয়ে নতুন করে আলোচনা না বাড়িয়ে তাকে খেলার সুযোগ ও পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসিয়ালার বিষয়ে ড্রেসেন বলেন, যা বলার প্রয়োজন ছিল, সবই বলা হয়ে গেছে। এখন আমাদের উচিত বিষয়গুলোকে কিছুটা সময় দেওয়া এবং তাকে খেলতে দেওয়া।

মাঠে মুসিয়ালার প্রত্যাবর্তনেও সন্তুষ্টি প্রকাশ করেছেন বায়ার্নের এই কর্মকর্তা। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনি আবারও মাঠে ফিরতে পেরেছেন, বিষয়টি তাকে আনন্দিত করেছে বলে জানান ড্রেসেন।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী সে আবার মাঠে ফিরেছে, এতে আমি খুবই আনন্দিত। এখন আমরা আশা করছি, সে আগের পর্যায়ের পারফরম্যান্সে ফিরে আসতে পারবে।

বায়ার্নের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুসিয়ালা। তার ড্রিবলিং, গতি ও সৃজনশীলতা দলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে। তবে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফলে পুরোপুরি ছন্দে ফিরতে সময় প্রয়োজন হতে পারে এই তরুণ তারকার।

এখন মুসিয়ালার ওপর বাড়তি চাপ না দিয়ে ধীরে ধীরে তাকে স্বাভাবিক খেলায় ফেরাতে চায় বায়ার্ন। ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, পর্যাপ্ত সময় ও ম্যাচ খেলার সুযোগ পেলে আবারও নিজের চেনা রূপে ফিরবেন জার্মান এই ফুটবলার।

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৭

▎সর্বশেষ

ad