ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৪:৫৩:৪৭ পিএম

ডেস্ক নিউজ : আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে গোপালগঞ্জ জেলা শহরে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনও প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে জেলা শহরে প্রবেশ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেন তারা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন। এ দিকে এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট ও বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা নওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

এই কর্মসূচিতে পুলিশের তরফ থেকে বাধা দেয়ার কোনও দৃশ্যমান ঘটনা দেখা যায়নি; তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সব মিলিয়ে জেলা শহরজুড়ে বিরাজ করছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad