ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:২১:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলায় উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)। প্রাথমিক হিসাবে, নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা সম্ভব হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ আবিষ্কারের তথ্য জানিয়েছে ওজিডিসিএল। প্রতিষ্ঠানটি জানায়, খায়েরপুর জেলায় অবস্থিত ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপে এই হাইড্রোকার্বনের মজুত পাওয়া গেছে। ভূতাত্ত্বিক গঠন ‘লোয়ার গোরু ফরমেশন’-এ খননকাজ চালিয়ে এ মজুতের সন্ধান মেলে। অঞ্চলটি হাইড্রোকার্বন সম্পদের সম্ভাবনার জন্য পরিচিত।

ওজিডিসিএলের হিসাবে, কূপটি থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ১২ দশমিক ৮ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি প্রায় ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা সম্ভব হবে।

ওজিডিসিএল জানিয়েছে, ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপে খননকাজ ৩ হাজার ৭৩২ মিটার গভীরতা পর্যন্ত চালানোর পর মজুতের বিষয়টি নিশ্চিত হয়। প্রাথমিক উৎপাদন-সংক্রান্ত হিসাব অনুযায়ী, নতুন এই কূপ পাকিস্তানের অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের সরবরাহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শিগগিরই কূপটি জাতীয় গ্যাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, কূপটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওজিডিসিএল। প্রকল্পটিতে প্রতিষ্ঠানটির কার্যকর অংশীদারত্ব ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশের মালিকানা সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট হোল্ডিংসের।

পিএসএক্সে পাঠানো চিঠিতে আবিষ্কারের তথ্য এবং কূপটির সম্ভাব্য প্রাথমিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী ও শেয়ারবাজারকে অবহিত করেছে ওজিডিসিএল।

এই আবিষ্কারের ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ হাইড্রোকার্বন সম্পদে নতুন সংযোজন ঘটল। উৎপাদন ও সংযোগের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে কূপটি থেকে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ করা সম্ভব হবে। সূত্র: সামা টিভি

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:২০

▎সর্বশেষ

ad