ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:২৬:০৪ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় প্রবেশ করেন মোবারক। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। বিষয়টি দেখে ফেলায় মা তাহমিনা বেগমকেও হত্যা করা হয়। পরদিন মরদেহ উদ্ধারের পর তাহমিনার ভাই বাদী হয়ে মামলা করেন।

ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারককে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে চলতি বছরের ২০ আগস্ট অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মাথায় দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে এ রায় দেওয়া হলো।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:২২

▎সর্বশেষ

ad