ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে আশুলিয়ায় শ্রমিক দলের মহড়া

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ০১:২৭:৪০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট প্রতিহত করতে আশুলিয়ায় মহড়া দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর মহাসড়কে সংগঠনটির নেতাকর্মীরা এ মহড়া দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ধর্মঘটবিরোধী অবস্থানের কথা জানান।

আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি মো: ইয়াসিন মীর, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আব্দুস সামাদ ভুইয়া সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহড়ায় অংশ নেন।

এ বিষয়ে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শ্রমিক দলের নেতাকর্মীরাও মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২৪

▎সর্বশেষ

ad