ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ - ০৬:০২:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় দুই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ছক্কা রোহিতের

নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত। ওয়েলিংটনে ২৩ রানের ইনিংসে জোড়া ছক্কা মারেন তিনি। এই দুই ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে যান ‘হিটম্যান’ খ্যাত এই তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি এক দিনের ম্যাচে অংশ নিয়ে ৫১টি ছক্কা মেরেছেন রোহিত। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদির দখলে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ম্যাচে ৫০টি ছক্কা মেরেছিলেন। তার সেই রেকর্ড ভেঙেছেন রোহিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক রান কোহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন কোহলি। তার জন্য এই ম্যাচে মাত্র ১ রান দরকার ছিল। কোহলি আজ করেছেন মাত্র ৭ রান। কিউইদের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্যে ১৯৭৭ রান করেছেন বিরাট কোহলি। 

এত দিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন। তিন নম্বরে রয়েছেন শচীন। তিনি ৪২ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৫০ রান করেছেন।

 

 

আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad