এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ও রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।
এ ছাড়া বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠন সম্ভব। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এদিকে বিকেলে শহরের প্রেসক্লাব চত্বরে পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওরিয়ার। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাছুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও এ্যাড আলী বুদ্দীন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সালাউদ্দীন, আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রদল নেতা জসিম উদ্দীন ও ইমন হাসান রকি প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাব মোড় থেকে এক বর্নাঢ্য র্যালি বের করেন নেতৃবৃন্দ। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই দিন সেনাবাহিনীর অভ্যন্তরে পাল্টা অভ্যুত্থান এবং সৈনিক-জনতার অংশগ্রহণে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। যেকারনে মূলত দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়।
আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০
