ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

Anima Rakhi | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ - ১২:২৪:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনে সহায়তার অভিযোগে কানাডার আটটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। 

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ পাচার করেছে। কিছু ক্ষেত্রে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তর করা হয়েছে। এছাড়া একটি মাদক পাচার চক্রের কথিত প্রধানকেও কোনও কোনও প্রতিষ্ঠান সহায়তা করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-অন্টারিওভিত্তিক মিলিয়ন এক্সচেঞ্জ, ক্রিপ্টয়াল ও দারভিশ এক্সচেঞ্জ এবং ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক আমিন এক্সচেঞ্জ। বাকি প্রতিষ্ঠানগুলোও অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় কার্যক্রম পরিচালনা করে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকার ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয় হতে পারে না।

নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে। পাশাপাশি মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে। এতে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

কানাডার আর্থিক লেনদেন ও প্রতিবেদন বিশ্লেষণ কেন্দ্র (ফিনট্র্যাক) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের সঙ্গে সমন্বয় করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে পৃথক এক ঘোষণায় সেশেলসভিত্তিক ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিনসেন। 

সংস্থাটির অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনে প্রতিষ্ঠানটি সহায়তা করেছে। এর ফলে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তর প্রক্রিয়া থেকে বিরত থাকতে হবে।

ইরানের অর্থনৈতিক সক্ষমতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থায়নের উৎস সংকুচিত করতে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। বুধবার ভারত ও তুরস্কে সক্রিয় একটি নেটওয়ার্কের বিরুদ্ধেও ইরানের তেল রফতানি ও বিমান সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা

কিউটিভি/অনিমা/০৭ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:২২

 

▎সর্বশেষ

ad