ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

Anima Rakhi | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ - ০৬:৩১:০০ পিএম

ডেস্ক নিউজ : বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে দেশের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

কিউটিভি/অনিমা/০৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad