ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মরিনিওর প্রতি যে কারণে কৃতজ্ঞ কেইন

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ - ০৬:৩২:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন হ্যারি কেইন। তবে ইংলিশ এই স্ট্রাইকারের খেলার ধরন এখন আর শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়। দলের আক্রমণ গড়ে তুলতে প্রায়ই মাঝমাঠে নেমে আসেন তিনি। নিজের খেলার এই পরিবর্তনের পেছনে সাবেক কোচ জোসে মরিনিওর বড় অবদান দেখছেন কেইন।

২০১৯ সালে মরিনিও টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর তার খেলায় নতুন মাত্রা যোগ হয়। কেইনের ভাষায়, ‘জোসে আসার পর আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন। পাস দেওয়ার দক্ষতা আমার অন্যতম শক্তি ছিল। কিন্তু সবাই আমাকে মূলত গোলদাতা ও একজন খাঁটি স্ট্রাইকার হিসেবেই দেখত। তাই আমার এই দিকটি খুব একটা চোখে পড়েনি।’

বায়ার্ন মিউনিখের বর্তমান খেলার ধরনেও নিজের দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারছেন বলে মনে করেন কেইন। তিনি বলেন, ‘বায়ার্নে আমরা যেভাবে খেলি, তা আমার এবং দলের অনেকের জন্যই বেশ উপযোগী। প্রতিপক্ষের বিপক্ষে আমরা কতটা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারি, সেটি দেখানোর সুযোগ পাই। মাঠে বিভিন্ন ভূমিকায় অবদান রাখার সামর্থ্য আমার রয়েছে, বিষয়টি দিন দিন আরও ভালোভাবে বুঝতে পারছি।
’মরিনিওর দেওয়া স্বাধীনতা যে তার খেলার ধরনে নতুন মাত্রা যোগ করেছিল, কেইনের বক্তব্যে সেটিই স্পষ্ট। আর বায়ার্নে এসে সেই বহুমুখী দক্ষতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাচ্ছেন এই ইংলিশ অধিনায়ক।

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad