ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ - ০৭:০৫:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার বাংলাদেশের মুখোমুখি হতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি তিনি। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজা। পেস আক্রমণে যুক্ত হয়েছেন আনরিখ নরকিয়াও। কুঁচকির চোটের কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও দলে ফিরেছেন এই গতি তারকা।

নরকিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস বিভাগে থাকছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, করবিন বশ, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। তবে পুনর্বাসনপ্রক্রিয়া চলায় এবার দলে জায়গা হয়নি লুঙ্গি এনগিডির। প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষেও কাজে লাগাতে চায় তার দল। তবে ভেন্যুর কন্ডিশন বিবেচনায় পেস বোলিংকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা।

কনরাডের মতে, হাইভেল্ড অঞ্চলের উইকেট সাধারণত গতি ও বাউন্সের জন্য পরিচিত। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও কিছুটা সুবিধা পেয়েছেন। তাই সম্ভাব্য কন্ডিশন মাথায় রেখে পেস বোলিংয়ের পর্যাপ্ত বিকল্প নিয়েই দল সাজানো হয়েছে।

বাংলাদেশের পেসারদের নিয়েও সতর্ক প্রোটিয়া কোচ। তার ধারণা, হাইভেল্ডের পরিবেশে বাংলাদেশের বোলাররাও ভালো করতে পারেন। পাশাপাশি টনি ডি জর্জির প্রত্যাবর্তন ও জুবায়ের হামজার অন্তর্ভুক্তি দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার পুরোনো সেই হারের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিতে আগামী ১১ নভেম্বর জোহানেসবার্গে একত্রিত হবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad