ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ - ০৭:২৯:২৩ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা এবং স্বাধীনতা বিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাব এর সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতে খড়ি পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সাব্বির আহমেদ সহ অন্যরা। এসময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- যাদের রক্তের বিনিময়ে আজ জাতীয় পতাকা অর্জন করেছি তাদের লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই জাতীর সূর্য সন্তান আজ অবহেলিত। কবর খননের পর পুরণ করে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা আজ রাস্তায় নেমেছে। ৫ আগস্টের পর ৭১ এর বাংলাদেশ কারা যেন ছিনতাই করেছে। মুক্তিযোদ্ধারা গলায় জুতার মালা পরানো, চড় থাপ্পড় দেয়া অপমান ও লাঞ্ছিত হয়েছে। দাফনে বাঁধা দেয়া হয়েছে।

তাদের মর্যাদাহানী হোক আমরা চাইনা। যার এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
আল্লাহর আইনকে তারা মানতে চাইনা। যারা এ দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল। যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, তারা এখন বিরোধীদল। আমরা রক্ষা পেয়েছি। এই ধর্মান্ধ থেকে বের হয়ে আসতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষা করতে হবে। বাংলা থেকে তাদের বিতারিত করতে হবে। সবাই মিলে এ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রাষ্ট্র তাদের যথাযথ সম্মান দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮
▎সর্বশেষ

ad