ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ - ০৫:৪৭:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান।তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস, টিম সেইফার্ট ও ডিন ফক্সক্রফট।

বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে আরও অন্তত দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে চ্যাপম্যানকে। এমআরআই পরীক্ষার পর তার বিষয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ডান কাঁধের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি রাচিন। সাদা বলের ক্রিকেটে স্বাভাবিকভাবে ফিল্ডিং করার মতো ফিটনেসও ফিরে পাননি এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে একটি প্রচারমূলক শুটিংয়ে অংশ নেওয়ার সময় কাঁধে চোট পান রাচিন। একই মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন চ্যাপম্যান। দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নিকোলস। শনিবার ফোর্ড ট্রফিতে ক্যান্টারবারির হয়ে ওপেনিংয়ে নেমে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। চলতি মাসে ৩৫ বছরে পা রাখতে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার নিউজিল্যান্ডের হয়ে ৯২টি ওয়ানডে খেলেছেন। সবশেষ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে ছিলেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়ে ছিটকে যাওয়া ম্যাট হেনরিও সোমবার ওয়ানডে দলে যোগ দিয়েছেন। তবে তিনি খেলার জন্য কতটা প্রস্তুত, তা পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া শুরুতে শেষ দুই ওয়ানডের জন্য বিবেচনায় থাকা ম্যাথিউ ফিশারকে পুরো সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাড়তি পেস বোলিং বিকল্প হিসেবেই তাকে দলে রেখেছে নিউজিল্যান্ড। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ।

প্রথম তিন ওয়ানডেতে নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডেতে নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad