ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ - ০৬:৫০:৩৪ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছেন সাইফ আলী খানের কন্যা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার মাধ্যমেও নিয়মিত আয় করছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ও তার পারিশ্রমিকের হিসাব।

অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করেন। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিতে তার পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।

গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহরের প্রযোজনায় নির্মিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সারা। অভিনয়, বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণা—সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও আর্থিক অবস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad