ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Anima Rakhi | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ০৯:২৬:৩১ পিএম

ডেস্ক নিউজ : দেশের তৈরি পোশাক কারখানাসমূহের উৎপাদন সচল রাখার পাশাপাশি সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারপ্রধানের সভাপতিত্বে মন্ত্রী ও উপদেষ্টাদের একটি জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। 

মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পোশাক শিল্প খাতে কৃত্রিম অস্থিরতা তৈরির যে কোনো রাজনৈতিক অপচেষ্টা সরকার শক্ত হাতে মোকাবিলা করবে।

এই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে চলমান শ্রমিক অসন্তোষের সার্বিক পরিস্থিতি, নেপথ্যের কারণ এবং উদ্ভূত সংকট নিরসনের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এরই ধারাবাহিকতায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। 

এই বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া নবগঠিত মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে। 

কিউটিভ/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৬

▎সর্বশেষ

ad