ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর

Anima Rakhi | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ০৩:০৭:৪৭ পিএম

ডেস্ক নিউজ : ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর দিন নির্ধারন করেছেন ট্রাইব্যুনাল। 

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হয়।

এদিন এ মামলায় ১১ আসামির মধ্যে ৯ জনকে আনা হয়। এক আসামি অসুস্থ এবং অপর আসামি জিয়াউল আহসান ভার্চুয়্যালি হাজির দিয়েছেন।

ট্রাইব্যুনাল এদিন জিয়াউল আহসানের ভার্চুয়ালি হাজিরা নিয়ে কথা বলেন। এ সময় প্রসিকিউশন আইন তুলে ধরেন। পরে আদালত এ বিষয়ে আরও শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

এ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 

এছাড়া শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জেনারেল আজিজ আহমেদসহ ৩০ আসামি পলাতক রয়েছেন। গত ৩ সেপ্টেম্বর তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

মামলায় প্রসিকিউশন দুটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।

কিউটিভি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৭

▎সর্বশেষ

ad