ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ০২:০২:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : অল্পেতে অলআউট হওয়ার শঙ্কা আগের দিনই ছিল বাংলাদেশের। সেখান থেকে দলটা শেষমেশ ১৬৯ রানের লড়াকু পুঁজি পেয়েছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান নাঈম হাসানের। ক্যারিয়ারে প্রথম টেস্ট ফিফটির দেখা পেয়েছেন তিনি। 

আগের দিনের শেষে বাংলাদেশের রান ছিল ২৯ ওভারে ছয় উইকেটে ৭৯। আজ তারা আরও ৬৩ রান যোগ করে। কিন্তু শুরুটা ছিল খারাপ। প্রথম ওভারেই দলের শেষ নির্ভরযোগ্য ব্যাটার জাকের আলী আউট হন। তিনি মুমিনুল হকের বদলি হিসেবে নেমেছিলেন, কারণ মুমিনুল মাথায় আঘাত পেয়েছিলেন। জোমেল ওয়ারিকানের বলে জাকের প্রথম স্লিপে ক্যাচ দেন। তিনি ৩৪ বলে ২২ রান করেন।

এরপর ওয়ারিকান হাসান মাহমুদকে এলবিডব্লিউ করেন। হাসান ৩১ বলে ৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ একইভাবে তাইজুল ইসলামকে ফেরান। তাইজুল ১৬ বলে ৮ রান করেন। তবু এক প্রান্তে লড়ে যান নাঈম। ছোট ছোট জুটি গড়ে তিনি দলকে এগিয়ে নেন। ভাগ্যও তার পাশে ছিল। ২১ ও ২৯ রানে দুবার তার ক্যাচ ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই দুই সুযোগ তিনি পুরো কাজে লাগান। টেস্টে নিজের সর্বোচ্চ রান করেন। সঙ্গে পূর্ণ করেন প্রথম ফিফটি।শেষমেশ চেজের বলে তিনি লং-অনে ক্যাচ দেন। এটি চেজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট। তিনি ১৫.৪ ওভারে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad