ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নওগাঁয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ - ০৬:৩৪:২১ পিএম
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এর আগে  রাত বারোটা এক মিনিটে জেলা দলীয় কার্যালয়ের সামনে কেক কাটেন স্থানীয় নেতৃবৃন্দ।

আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩
▎সর্বশেষ

ad