ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

এক কোটির ওপরে দাম উঠল যাদের

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ - ০৬:৩৩:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী মাসে অনুষ্ঠিত হবে ডি থ্রি ট্রফি। আর আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম। এই নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর কোটির বেশি পয়েন্টে বিক্রি হয়েছেন সাব্বির-সাইফ-ইমনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

অনেকটা অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সিটিজেন তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে। ডানহাতি পেসার খালেদ আহমেদের দর উঠেছে দেড় কোটি। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্ট দলে।

এছাড়া ১ কোটি ২ লাখে অ্যাকমিতে আব্দুল গাফফার সাকলাইন। একই দাম পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সাব্বির রহমন। একজন খেলবেন অ্যাকমিতে, অন্যজন ফরচুনে। রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেলের জন্য ১ কোটি ১৪ লাখ পয়েন্ট খরচ করেছে অ্যাকমি। আর পারভেজ হোসেন ইমনের দাম উঠেছে ১ কোটি ২৩ লাখ পয়েন্ট।

এদিকে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখে শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ। তাসকিনের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। তাকে নিয়েছে ওয়ালটন। আর ২ কোটি পয়েন্টে তানজিদকে নিয়েছে ফরচুন।

 

 

আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad