ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ - ০৪:১৫:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যালন ডি’অর নিয়ে আয়োজিত ভোটাভুটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোটের হিসাবে রোনালদো এগিয়ে রয়েছেন। এই ভোটে অংশ নিতে ফুটবলপ্রেমীদের খরচ করতে হবে ১ ইউরো। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগের সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্স ফুটবল জানিয়েছে, ‘অল-টাইম ব্যালন ডি’অর’ কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। বরং ফুটবলভক্তদের মতামত প্রকাশের সুযোগ করে দিতেই এই জনভোটের আয়োজন করা হয়েছে। নতুন কোনো ট্রফি চালু করা এর উদ্দেশ্য নয়; বরং ভক্তরা যেন নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নিতে এবং নিজেদের মতামত তুলে ধরতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

 

আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad