ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ গুরুত্ব পায়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ রয়েছে। এ উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা চলছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে আমি এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছি।
আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:০৪
