ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ - ১০:৩০:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক মজার কৌতুক করেছেন। জার্মানিতে এক সম্মেলনে যোগ দিয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হেসে বলেন, আপনারা যদি আরেকটু বেশি হাততালি দেন, তবে হয়তো আমি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এই মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করে অতীতে কমিটিকে নানাভাবে চাপও দিয়েছিলেন। এমনকি তিনি অনেকগুলো যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছিলেন। এর আগে গত বছর যখন অন্য একজনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, তখন হোয়াইট হাউস তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।

এদিকে নোবেল কমিটি জানিয়েছে, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার যখন হুমকির মুখে, তখন যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই নাভি পিল্লাইকে এই পুরস্কার দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার এই বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এর আগে নেলসন ম্যান্ডেলার পক্ষে বর্ণবাদবিরোধী লড়াই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad