আন্তর্জাতিক ডেস্ক : মক্কা চুক্তি অনুযায়ী সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি হুথি হামলা বন্ধের আহ্বান জানান। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় দেওয়া এক বিবৃতিতে শাহবাজ এ কথা বলেন।
তিনি বলেন, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত নতুন ত্রিপক্ষীয় মক্কা জোটের অধীনে শুক্রবার সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পাশাপশি সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানাচ্ছি। পাকিস্তান ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে।
এদিকে, এক্স-এ দেওয়া একটি পোস্টে শাহবাজ বলেন, সৌদির সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার অটল। আমরা সৌদি আরবের তার জনগণকে রক্ষা করার এবং তার শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখার বৈধ অধিকারকে সম্পূর্ণরূপে সমর্থন করি।
আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৫১
