ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দখলমুক্ত ফুটপাত ও অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ - ১২:২২:৩৭ পিএম

ডেস্ক নিউজ : ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করার উদ্যোগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন। দেশের যারাই গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন, তাদের অবদান গ্রাফিতিতে থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

মিরপুরবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করার কথা উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতগুলোতে সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাতকে হাঁটাচলার উপযোগী করা হবে। যদি আবারও ফুটপাত দখলের চেষ্টা হয়, তাহলে নগরবাসীকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে বলে জানান তিনি।

 

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad