আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাকে ভারতের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান (এয়ার চিফ মার্শাল) এপি সিং। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো প্রয়োজনীয় সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর রয়েছে।
তিনি বলেন, ‘অতীতেও পাকিস্তানের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, কিন্তু অপারেশন সিন্দুরের সময় তারা সেগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। একইভাবে আমরা যেসব প্ল্যাটফর্ম কিনছি এবং অন্তর্ভুক্ত করছি, সেগুলোকে যদি কার্যকরভাবে সংহত করতে পারি, তবে এই হুমকি মোকাবিলা করা সম্ভব— অন্ততপক্ষে যতদিন না তারা এই নতুন বিমানগুলোকে নিজেদের সিস্টেমে পুরোপুরি যুক্ত করছে।’
আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০
