বিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষ জনপ্রিয় ও সফল তারকাদের একজন তিনি। বর্তমানে ভারতজুড়ে তার সম্পত্তির পরিমাণ হাজার কোটি রুপি পেরিয়ে গেছে। তবে আজকের এই বিপুল বিত্তবৈভব আর অগণিত ভক্তের ভালোবাসার পেছনের পথটা সালমান খানের জন্য মোটেও সহজ ছিল না।
ঠিক সেই সময় তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান স্কুলে উপস্থিত হন এবং ছেলেকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভাবেন যে সালমান নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে শাস্তি পাচ্ছে। তবে কারণ জিজ্ঞেস করতেই যখন শিক্ষিকা স্পষ্ট জানান যে এটি কোনো অপরাধ নয় বরং স্কুলের ফি জমা না হওয়ার কারণে সাজা, তখন সেলিম খান চমৎকার এক জবাব দিয়েছিলেন।
সেলিম খান শিক্ষিকাকে সোজা বলে ওঠেন, ‘ফি দিতে না পারার কারণে যদি কাউকে শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে দাঁড়াতে হয়, তবে আমার ছেলে নয়, বাবা হিসেবে এখানে আমারই দাঁড়ানো উচিত।’ এরপর তিনি সোজা প্রিন্সিপালের কক্ষে গিয়ে ফি পরিশোধের ব্যবস্থা করেন। যদিও এরপর হালকা হেসে সালমান জানান, এই একই ঘটনার মুখোমুখি তাকে ঠিক দুই সপ্তাহ পর আবারও হতে হয়েছিল।
এমথ্রিএম হারুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে সালমান খান ভারতের অন্যতম ধনী অভিনেতা, যার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি রুপি। শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পরেই এই তালিকায় তার নাম রয়েছে। কোটি কোটি রুপির মালিক এই তারকার শৈশবে স্কুলের ফি দিতে না পারার গল্পটি তার ভক্ত ও সাধারণ মানুষের হৃদয়ে তাই এক নতুন আবেগের জন্ম দিয়েছে।
এদিকে, ক্যারিয়ারে কাজের ব্যস্ততা থেমে নেই ৬০ ছুঁইছুঁই এই অভিনেতার। খুব শিগগিরই অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন তিনি, যা দীপাবলির পরেই মুক্তি পেতে পারে। পাশাপাশি, তেলেগু পরিচালক বংশী পাইডিপ্যালির মেগা অ্যাকশন প্রজেক্ট ‘মনস্টার’-এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০
