ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ - ০৭:৪৭:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। তবে ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন তিনি। বর্তমানে অভিনেত্রী সিনেমায় অনিয়মিত হলেও শোরুম উদ্বোধনে ব্যস্ত সময় পার করছেন। প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন তিনি। 

সম্প্রতি অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা এক লেহেঙ্গায়, যেটার ওড়নার রঙ হলুদ। পোশাকে এ দুই রঙের কম্বিনেশন অভিনেত্রীকে আরও নজরকাড়া করে তুলেছে। কানে ও গলায় ভারি অলংকার অপু বিশ্বাসের কনে রূপ পুরোপুরি ফুটে ওঠে। সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবিসহ একটি ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। সেই পোস্টে দেখা গেছে তাদের এই সৌন্দর্য। ছবিগুলোতে নিজেদের এই ফটোশুটকে সুন্দর একছন্দে অভিহিত করেছেন তারা। অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’। 

বিশেষ এই ফটোশুটে অভিনেত্রীর মেকওভারের নেপথ্যে কারা, তার ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা, পোশাক—  এসব কিছুরও ক্রেডিট দিয়েছেন তিনি। বর সেজে থাকা আদর আজাদও কম যাননি। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের লুকে রাজকীয় ভঙ্গিতে দুজনে একসঙ্গে বেশ কিছু পোজ দিয়েছেন। অপুর লাল দোপাট্টার নিচে কখনো আদর আজাদকে দেখা যায়, আবার মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন দিকে পোজ দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। তাদের এই ফটোশুট, মেকওভার এখন অপু-আদর আজাদ— উভয়ের টাইমলাইনেই বেশ শোভা পাচ্ছে।

 

 

আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad