চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ - ০৭:৫৭:২২ পিএম
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালী করেছে জামায়াত। রবিবার বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভাকরা হয়।

এ উপলক্ষে চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এক আলোচনাসভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন।

বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, মাস্টার রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, মাস্টার ইমদাদুল হক প্রমুখ।

সভা শেষে জনসচেতনা মূলক একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

 

 

আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad