আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে আশুলিয়ায় সংগঠনটির থানা কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ইয়ারপুর ইউনিয়ন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে মো. খাইরুল ইসলামকে সভাপতি ও মো. জাহিদ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বেপারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. নূর হোসেন ভূঁইয়া বলেন, “ঢাকা জেলা কমিটিকে সঙ্গে রেখে আমরা আমাদের দলীয় কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করে যাব। এই কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।”
আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২২
