আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

Ayesha Siddika | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০৬:০৫ পিএম
‎আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ‎ঢাকার আশুলিয়ার শ্রীপুরের মাদ্রাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখলে নিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় মাদ্রাসায় থাকা নগদ অর্থ লুটপাট ও সিসিটিভি কন্ট্রোলার নিয়ে যায় দুর্বৃত্তরা। ‎রোববার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলার ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে প্রধান ফটক দিয়ে শতাধিক মানুষ হেলমেট পরে দেশীয় অস্ত্র ও লাঠি হাতে মাদ্রাসায় প্রবেশ করে। পরে বিভিন্ন স্থানে ভাঙচুর করে। এসময় খবর দেওয়া হলে থানা ঘটনাস্থলে আসলে টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। 
‎
‎প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা দাবিদার লিটন গাজী জানান, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে। এসময় ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়। এছাড়া বিভিন্ন কক্ষ সহ আসবাবপত্র, কম্পিউটার ও গ্লাস ভাঙচুর করে। 
‎
‎তিনি আরও বলেন, ​হাসান, হুমায়ুন এবং জাকির পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ সেটিতে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমরা কোর্টে আসার সুযোগে পুলিশকে দিয়ে ভুয়া বা মিথ্যা মামলা করিয়ে এই অপকর্ম ও হামলা চালানো হয়েছে।
‎
‎মাদ্রাসাটির উপ-পরিচালক সৈয়দ সানজিদ জানান সন্ত্রাসীরা তাদের মাদ্রাসায় হামলা ভাঙচুর লুটপাট করেছে এ ঘটনায় তারা সন্ত্রাসীদের কঠোর শাস্তি চেয়েছেন। এবিষয়ে হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
‎
‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আমি বর্তমানে ঢাকায় একটি মিটিংয়ে আছি। খবর শুনতে পেয়েছি যে দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদ্রাসায় একটি ঝামেলা বা সংঘর্ষ চলছে। ট্রাস্টি বোর্ড নিয়ে এই ঝামেলা হতে পারে। তবে কোন গুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি।

 

 

আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad