‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

Ayesha Siddika | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:০০:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো ফিফা উইন্ডোর ব্যাপ্তি বেড়ে দাঁড়াল ১৬ দিনে। তবে এটি ছাপিয়ে আরও অনেক ‘ইতিহাস’ অপেক্ষা করছে এবারের উইন্ডোয়। সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে লিওনেল মেসির বিদায়। এবারের উইন্ডোয়, আরেকটু স্পষ্ট করে বললে আগামী ৫ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি।

এস্তাদিও মনিউমেন্তালে ম্যাচ দিয়ে এই ফুটবল কিংবদন্তিকে বিদায় জানাবে আর্জেন্টিনা। এই উইন্ডোয় আর্জেন্টিনা খেলবে আরও দুইটি ম্যাচ। বলিভিয়া আর বুরকিনা ফাসোর বিপক্ষে হবে সেই দুই ম্যাচ। এই ম্যাচগুলোয় অবশ্য মেসিকে দেখা যাবে না। ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের জন্যও। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে চলেছে দলটি। আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কোচ থমাস ডুলির দল, প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৮ সেপ্টেম্বর তুলনামূলক চেনা প্রতিপক্ষ সিঙ্গাপুর আর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে দলটি। ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে ভারতও। দলটি আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে খেলবে।

এদিকে ব্রাজিল এই ম্যাচের আগে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলবে। ইউরোপে এই সময়ে চলবে উয়েফা নেশন্স লিগ। স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দল খেলবে ৪টি করে ম্যাচ। ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া ও ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ আছে তাদের।

 

 

আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad