নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:০৩:৩৩ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ সদর উপজেলা পরিষদের এমপি’র পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এম.পি।

উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নওগাঁ সদরের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এই পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।

আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০
▎সর্বশেষ

ad