জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৫৪:৫৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাতে ঢাকার আশুলিয়ায় সংগঠনটির থানা কমিটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেলিম রেজা বাবুর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. আব্দুর রউফকে আহ্বায়ক ও মো. নজরুল ইসলাম মিঠুকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. বাবু হাসান উপস্থিত থেকে ঢাকা জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. নূর হোসেন ভূইয়া, সহ-সভাপতি আক্কাছ আলী সাগর, সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন আকাশ ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বেপারীসহ অন্যান্য নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. নূর হোসেন ভূইয়া বলেন, “ঢাকা জেলা কমিটিকে সঙ্গে রেখে আমরা আমাদের দলীয় কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করে যাব। এই কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।”

 

 

আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad