মশিউর রহমান, সাভার থেকে : আশুলিয়ায় বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক ও কভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাইল এলাকায় নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। সংগঠনের সভাপতি ইয়াসিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা আশকর দেওয়ান, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক ও কভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা কমিটির কার্যকরী সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আবু জুয়েল সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি শ্রমিকদের অধিকার ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০৮
