শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৭:২২ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যেগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। “ মানুষ , পৃতিবী ও সমৃদ্ধিও জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যেগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পর শার্শা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা সরকারী শিক্ষা অফিসার বীনা রানী সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শার্শা উপজেলা শিক্ষা অফিসার রেহানা বানু, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান প্রমুখ।‎

 

 

আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad