ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৪১:২৬ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে “ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট)প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় শার্শা উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি স্টল প্রদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এরপর শার্শা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।

শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীপক কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান, শার্শা থানা অফিসার ইন চার্জ (তদন্ত) খন্দকার শাহ আলম প্রমুখ।‎

 

 

আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad